আধুনিক পর্যায় সারণি সহজে মনে রাখার নিয়ম ।। TRICKS TO REMEMBER MODERN

 

পর্যায় সারণি সহজে মনে রাখার নিয়ম

      Copyright free image source: https://pixabay.com/

পর্যায় সারণি সহজে মনে রাখার নিয়ম

আজ আমরা পর্যায় সারণি সম্পর্কে আলোচনা  করব। পর্যায় সারণি রসায়ন এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায় পর্যায় সারণি থেকে প্রশ্ন হয়ে থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে আধুনিক পর্যায় সারণি মনে রাখার সহজ সরল কৌশল অনেক গুরুত্বপূর্ণ। যারা পর্যায় সারণি সহজে মনে রাখতে চান তারা অবশ্যই আমাদের আজকের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন।

≻আজকের এই পোস্টটিতে আমরা নিম্নলিখিত বিষয় নিয়ে আলোচনা করব

  • পর্যায় সারণি কাকে বলে?
  • মেন্ডেলিফের পর্যায় সূত্র 
  • আধুনিক পর্যায় সূত্র
  • পর্যায় ( Period) কি?
  • শ্রেণী বা গ্রুপ (Group) কি?
  • পর্যায় সারণির ছবি
  • আধুনিক পর্যায় সারণি মনে রাখার সহজ উপায়

পর্যায় সারণি কাকে বলে?

বর্তমানে প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট মৌলের সংখ্যা 118। এই শতাধিক মৌল এবং তাদের অসংখ্য যৌগের অসংখ্য ধর্মগুলি বিচ্ছিন্নভাবে মনে রাখা প্রায় অসম্ভব। তাই কিভাবে মৌল গুলিকে একটি তালিকায় বিন্যস্ত করা যায় তার চেষ্টা হয়ে আসছে অনেকদিন থেকে। মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল জ্ঞান অর্জন করেছিল তার সম্মিলিত একটি রূপ হচ্ছে আজকের পর্যায় সারণি। পর্যায় সারণি গড়ে ওঠার ক্ষেত্রে ডোবেরিনার, লোথার মেয়ার এবং মেন্ডেলিভের অবদান উল্লেখযোগ্য।

মেন্ডেলিফের পর্যায় সূত্র 

বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম গুলি তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।

আধুনিক পর্যায় সূত্র

বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।

পর্যায়( Period) কি?

পর্যায় সারণির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে। আধুনিক পর্যায় সারণিতে ৭ টি পর্যায় আছে।

শ্রেণী বা গ্রুপ (Group) কি?

পর্যায় সারণির উলম্ব স্তম্ভগুলিকে শ্রেণি বলে। আধুনিক পর্যায় সারণিতে ১৮ টি শ্রেণি আছে।

আধুনিক পর্যায় সারণী মনে রাখার সহজ উপায়ঃ

গ্রুপ ১ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
 H     Li   Na  K     Rb     Cs        Fr
হায়  লি--না  কে  রুবি    ছুঁয়ে   ফেলেছে

গ্রুপ ২ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
     Be         Mg         Ca        Sr        Ba      Ra
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ

গ্রুপ ১৩ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
  B      Al    Ga      In          Tl
বো--য়াল গেল  ইন্ডিয়া থাইল্যান্ড

গ্রুপ ১৪ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
 C        Si       Ge     Sn     Pb
কাল সিলেট গেলে সোনা পাবে

গ্রুপ ১৫ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
   N             P          As        Sb          Bi
নারকেল পেয়েরা আছে সাহেবের বিমানে

গ্রুপ ১৬ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
O    S    Se     Te   Po
ও এস এসসি তে পড়ে

গ্রুপ ১৭ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
    F       Cl      Br                 I          At
ফারুক কাল বার্মা থেকে ইন্ডিয়া আসছে

গ্রুপ ১৮ এর মৌলগুলইকে মনে রাখার কৌশল:
  He    Ne    Ar     Kr       Xe     Rn
হেনা নিনা আর করিনা যাবে রংপুর

আধুনিক পর্যায় সারণির ছবিঃ

Modern Periodic Table

পর্যায় সারণি মনে রাখার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে নিচের ভিডিটি দেখুনঃ

আশা করি, আপনারা পর্যায় সারণি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন। যেমন, পর্যায় সারণি কাকে বলে, মেন্ডেলিফের পর্যায় সূত্রআধুনিক পর্যায় সূত্রপর্যায় কিশ্রেণী বা গ্রুপ কিআধুনিক পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় ইত্যাদি।
Tags: দশম শ্রেণী, ভৌত বিজ্ঞান, পরিবেশের জন্য ভাবনা , M.C.Q প্রশ্নোত্তর, দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা M.C.Q প্রশ্নোত্তর,WBBSE, class 10, physical science,concern about our emvironment, WBBSE Class 10 Physical Science Concern About Our Environment M.C.Q questions and answers.
নবীনতর পূর্বতন