মাধ্যমিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2022। Madhyamik Physical Science Suggestion 2022 ।West Bengal Class 10th Physical Science Suggestion 2022।
Madhyamik Physical Science Suggestion 2022। মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022।পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 --পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়)-এর প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 --পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়)-এর প্রশ্ন-উত্তর গুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার 2022 সালের (West Bengal Madhyamik Physical Science Examination 2022) জন্য খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 খুঁজছে, তারা নিচে দেওয়া মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2022 (Madhyamik Physical Science Suggestion 2022)-- প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2022 সালের (West Bengal Madhyamik Physical Science 2022) পরীক্ষাতে এই প্রশ্ন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার 2022 (Madhyamik Physical Science Suggestion 2022) পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌত বিজ্ঞান বিষয়ের পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) অধ্যায় থেকে 1 নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (M.C.Q), 1 নম্বরের অতি সংক্ষিপ্ত (V.S.A) ও 2 নম্বরের সংক্ষিপ্ত (S.A) আসবে ।
নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী এই অধ্যায় থেকে পরীক্ষায় 3 নম্বরের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (L.A) প্রশ্ন আসবে না।
Madhyamik Physical Science Suggestion – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন।
পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1)
1. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর।
1.1 প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়---(a) `CO_2` (b) `O_2` (c) `CH_4` (d) CFC
উত্তরঃ (b) `O_2`
1.2 কোনটি জীবাশ্ম জ্বালানি নয়----a. কয়লা b. ডিজেল c. সৌরশক্তি d. পেট্রোল
উত্তরঃ c. সৌরশক্তি
1.3 প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষতিগ্রস্থ করেনা---a) NO b) `NO_2` c) `CO_2` d) CFC
উত্তরঃ c) `CO_2`
1.4 একটি অপ্রচলিত শক্তির উৎস হল---a. কেরোসিন b. বায়োগ্যাস c. ডিজেল d. পেট্রোল
উত্তরঃ b. বায়োগ্যাস
1.5 সুর্যালােকের কোন জাতীয় বিকিরণ সােলার কুকারে কাজে লাগে?
a) গামা রশ্মি b) আলােহিত রশ্মি c) অতি বেগুনি রশ্মি d) দৃশ্যমান আলােক রাশি।
উত্তরঃ b) আলােহিত রশ্মি
1.6 প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল---a. মিথেন b. কার্বন ডাইঅক্সাইড c. নাইট্রাস অক্সাইড d. CFC
উত্তরঃ b. কার্বন ডাইঅক্সাইড
1.7 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?
a) ট্রপোস্ফিয়ার b. স্ট্রাটোস্ফিয়ার c. মেসোস্ফিয়ার d. থার্মোস্ফিয়ার
উত্তরঃd. থার্মোস্ফিয়ার
1.8 সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে--
a. ট্রপোস্ফিয়ার b. থার্মোস্ফিয়ার c. ওজোনস্ফিয়ার d. ম্যাগনেটোস্ফিয়ার
উত্তরঃ c. ওজোনস্ফিয়ার
1.9 প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়---
a. 5°C b. 5.5°C c. 6°C d. 6.5°C
উত্তরঃ d. 6.5°C
1.10 বায়োগ্যাসের প্রধান উপাদান ---a. অক্সিজেন b. নাইট্রোজেন c. কার্বন ডাই অক্সাইড d. মিথেন
উত্তরঃ d. মিথেন
| আরও পড়ুন | |
|---|
| দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা নোটস | Click Here |
| দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা M.C.Q প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) শূন্যস্থান পূরণ করো প্রশ্নোত্তর : (মান – 1)
শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
2.1 সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ু স্তরের -------- কম হয়।
উত্তরঃ ঘনত্ব
2.2 ঘন মন্ডল বলা হয় বায়ুমন্ডলের -------- স্তরকে।
উত্তরঃ ট্রপোস্ফিয়ারের
2.3 ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর -------- কমে।
উত্তরঃ উষ্ণতা
2.4 পৃথিবীর বাইরে থেকে আসা উল্কাপিণ্ড ----- স্তরে প্রবেশ করে বায়ুর সঙ্গে সংঘর্ষে জ্বলে ওঠে।
উত্তরঃ মেসোস্ফিয়ার
2.5 মেরুজ্যোতি যে বায়ু স্তরে দেখা যায় তা হল-----------।
উত্তরঃ থার্মোস্ফিয়ার
2.6 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে -------পদ্ধতিতে।
উত্তরঃ বিকিরণ
2.7 গোবর গ্যাসের প্রধান উপাদান হলো ------ ।
উত্তরঃ মিথেন
2.8 কৃত্রিম উপগ্রহগুলি ------- স্তরে থেকে পৃথিবীর আবর্তন করে।
উত্তরঃ এক্সোস্ফিয়ার
2.9 রেফ্রিজারেটরে ------- জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয়।
উত্তরঃ CFC
2.10 একটি অজৈব গ্রিন হাউস গ্যাস হল --------।
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড
2.11 গ্রিন হাউস গ্যাস গুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ------- শোষণ করে।
উত্তরঃ ইনফ্রারেড রশ্মি (IR রশ্মি )
2.12 একটি সৌর কোশ থেকে প্রাপ্ত বিভবের মান ------- ভোল্ট।
উত্তরঃ 0.5
2.13 কৃত্রিম উপগ্রহের শক্তির প্রধান উৎস হলো -------।
উত্তরঃ সৌর কোশ
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) সত্য বা মিথ্যা নির্বাচন করো প্রশ্নোত্তর : (মান – 1)
3.1 প্রধান গ্রীন হাউস গ্যাস হল মিথেন। [মিথ্যা]
3.2 সৌর শক্তির প্রধান উৎস হল সূর্য। [সত্য]
3.3 শান্ত মন্ডল বলা হয় ট্রপোস্ফিয়ার স্তরকে স্তর। [মিথ্যা]
3.4 একটি সৌর কোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান 220 ভোল্ট। [মিথ্যা]
3.5 সূর্যের শক্তির উৎস হল নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। [মিথ্যা]
3.6 আয়োনোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এর অংশ। [সত্য]
3.7 জেট বিমানের বজ্র গ্যাসে নাইট্রিক অক্সাইড থাকে। [সত্য]
3.8 গ্রিণ হাউস ইফেক্ট এর জন্য দায়ী গ্যাস হল নাইট্রোজেন ও অক্সিজেন। [মিথ্যা]
3.9 CFC এর তাপ শোষণ ক্ষমতা `CO_2` এর তুলনায় বেশি। [সত্য]
3.10 ট্রপোস্ফিয়ার স্তরের ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখা। [সত্য]
3.11 এক লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STP-তে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। [সত্য]
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : (মান – 1)
4.1 প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
4.2 সৌরকোশ কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ আলোকশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
4.3 LPG-এর পুরো নাম কী?
উত্তরঃ লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।
4.4 CFC-এর পুরো নাম কী?
উত্তরঃ ক্লোরোফ্লুরো কার্বন (Chlorofuro Carbon)।
4.5 স্ট্রাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ উচ্চতা বাড়ার সাথে সাথে এই স্তরের উষ্ণতা বাড়ে।
4.6 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তরঃ মেসোস্ফিয়ার
4.7 বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে?
উত্তরঃ আয়োনোস্ফিয়ার
4.8 কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর আবর্তন করে?
উত্তরঃ এক্সোস্ফিয়ার
4.9 ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়?
উত্তরঃ ডবসন
4.10 গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবথেকে বেশি?
উত্তরঃ `CO_2`
4.11 `CO_2`, `CH_4`, CFC ও `N_2O` এদের মধ্যে কার উষ্ণকরন ক্ষমতা সর্বাধিক?
উত্তরঃ CFC
4.12 তাপন মূল্যের একক কি?
উত্তরঃ cal/g বা KJ/g বা KJ/Kg
4.13 জীবাশ্ম জ্বালানি ছাড়া অপর একটি অনবীকরণ যোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও।
উত্তরঃ নিউক্লিয় শক্তি
4.14 কাঠের নিয়ন্ত্রিত দহনে অবশেষ হিসেবে কি উৎপন্ন হয়।
উত্তরঃ চারকোল
4.15 এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে না।
উত্তরঃ ভূতাপ শক্তি
4.16 মিথেন হাইড্রেট এর সংকেত লেখ।
উত্তরঃ `4CH_4, 23 H_2O`
4.17 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতন প্রতিহত করে?
উত্তরঃ অতি বেগুনি রশ্মি ( UV রশ্মি)
4.18 কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
উত্তরঃ মিথেন
4.19 UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাস কে অক্সিজেনে বিয়োজিত করে?
উত্তরঃ সক্রিয় ক্লোরিন পরমাণু
4.20 ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধি সঙ্গে চাপের পরিবর্তন কিভাবে হয়?
উত্তরঃ ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর চাপ 8.5 cm (পারদস্তম্ভ) হারে কমে।
4.21 কোল বেড মিথেন কি?
উত্তরঃ কয়লা উত্তোলন করার আগে কয়লা খনিতে কয়লার স্তরের মধ্যে আটকে থাকা যে মিথেন গ্যাস সংগ্রহ করা হয় তাকে কোল বেড মিথেন বলে।
4.22 Flammable ice কী? আথবা, Sweet gas কী? আথবা, Fire ice কী?
উত্তরঃ মিথেন হাইড্রেট।
4.23 সৌরকোষ কোন অর্ধপরিবাহীর সাহায্যে প্রস্তুত করা হয়?
উত্তরঃ সিলিকন
4.24 বায়োগ্যাসের প্রধান উপাদান কি?
উত্তরঃ মিথেন।
4.25 ট্রপোপজে বায়ুর উষ্ণতা কত?
উত্তরঃ প্রায় (-) 56 °C
4.26 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে?
উত্তরঃ স্ট্রটোস্ফিয়ার
4.27 বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙ্গে?
উত্তরঃ নাইট্রিক অক্সাইড (NO)
4.28 বায়ু কল থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুর বেগ কত হওয়া প্রয়োজন?
উত্তরঃ 15-20 Km/hr
উত্তরঃ থার্মোস্ফিয়ার
| Topic | Link |
|---|
| [Part-1] দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা QUIZ | Click Here |
| [Part-2] দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা QUIZ | Click Here |
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়) সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2)
5.1 মিথেন হাইড্রেট কি?
উত্তরঃ মিথেন হাইড্রেট হলো বরফের মতো এক প্রকার কঠিন পদার্থ। নির্দিষ্ট চাপ উষ্ণতায় মিথেন গ্যাস ও জল যুক্ত হয়ে মিথেন হাইড্রেট উৎপন্ন হয়। এর সংকেত `4CH_4,23 H_2O` বা `CH_4, 5.7 H_2O`। এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে। এর মধ্যে মিথেন এর ঘনত্ব খুব বেশি হয়। তাই টি দাহ্য পদার্থ এবং দহনে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই কারণে মিথেন হাইড্রেট কে 'Fire ice' বলা হয়। মিথেন হাইড্রেট কে উত্তপ্ত করলে বা চাপ হ্রাস করলে মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STP তে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়।
5.2 গ্রিন হাউস এফেক্ট কি?
উত্তরঃ পৃথিবীর বায়ুমন্ডলে উপস্থিত `CO_2`, জলীয়বাষ্প (`H_2O`), CFC প্রভৃতি গ্রিন হাউজ এর মত কাজ করে। এই গ্যাস গুলি সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে পৃথিবীপৃষ্ঠে আপতিত হতে দেয় কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির কিছু অংশকে শোষণ করে এবং বাকি অংশকে পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে। এর ফলে পৃথিবী ও তার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে গ্রীন হাউস এফেক্ট বলা হয়।
5.3 গ্রিন হাউস এফেক্ট এর সুফল কী?
উত্তরঃ গ্রিন হাউজ গ্যাস গুলি না থাকলে পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি মহাশূন্যে বিলীন হয়ে যেত। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়াত প্রায় - 23°C। এই তাপমাত্রা জীবজগতের অস্তিত্বের পক্ষে অনুকূল নয়। গ্রীন হাউস এফেক্ট এর জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে 15°C সেলসিয়াসে পৌঁছেছে, যা জীবজগতের বাচার পক্ষে অনুকূল। এই প্রভাব না থাকলে প্রচণ্ড ঠান্ডায় জীবনের অস্তিত্ব থাকত না।
5.4 জীবাশ্ম জ্বালানি কি? উদাহরণ দাও।
উত্তরঃ প্রাকৃতিক বিপর্যয় ধ্বংস হয়ে যাওয়া জীবজন্তু ও উদ্ভিদ হাজার হাজার বছর ধরে মাটির নিচে থাকতে থাকতে জীবাশ্মে পরিণত হয় এবং এইভাবে যে জ্বালানি সৃষ্টি হয় তাকে জীবাশ্ম জ্বালানি (fossil fuel) বলা হয়।
≻জীবাশ্ম জ্বালানি প্রধানত তিনটি কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস।
5.5 ওজোন স্তর ক্ষয় নাইট্রিক অক্সাইড (NO) ও নাইট্রাস অক্সাইড (`N_2O`) এর ভূমিকা কি?
অথবা, ওজন স্তর ধ্বংসে নাইট্রোজেন অক্সাইড এর ভূমিকা উল্লেখ করো।
অথবা, জেটপ্লেন গুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী?
উত্তরঃ জেটপ্লেন গুলি পেচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড (NO) গ্যাস নির্গত করে। নাইট্রিক অক্সাইড (NO) এর সঙ্গে ওজনের (`O_3`) বিক্রিয়ায় নাইট্রোজেন ডাই অক্সাইড (`NO_2`) এবং অক্সিজেন (`O_2`) উৎপন্ন হয়।
NO + `O_3` = `NO_2` + `O_2`
উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইড (`NO_2`) অক্সিজেন বা ওজনের বিয়োজনে উৎপন্ন অক্সিজেনের পরমাণু (O)সঙ্গে বিক্রিয়া করে আবার নাইট্রিক অক্সাইডে (NO) পরিণত হয়।
`O_3` + UV-রশ্মি 一一一一> `O_2` + O
`NO_2` + O 一一一一> NO + `O_2`
এর ফলে NO-এর পরিমাণ কমে না কিন্তু ওজন অণু বিয়োজিত হতে থাকে।
5.6 ওজোন স্তরের ধ্বংসের সিএফসির ভূমিকা আলোচনা করো।
উত্তরঃ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু তে পরিণত হয়।
`CFCl_3` + UV-রশ্মি 一一一一> `CFCl_2` + `Cl` (সক্রিয়)
এই সক্রিয় ক্লোরিন পরমাণু `O_3` গ্যাসের সাথে বিক্রিয়া করে `O_2`এবং ক্লোরিন মনোক্সাইড (ClO) উৎপন্ন করে। `Cl` + `O_3` 一一一一>ClO + `O_2`
উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড (ClO) আবার `O_3` সঙ্গে বিক্রিয়া করে `O_2` অণু ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। `ClO` + `O_3` 一一一一>O_2` + `Cl` (সক্রিয়)
উৎপন্ন সক্রিয় ক্লোরিন পরমাণু আবার `O_3` সঙ্গে বিক্রিয়া করে। এইভাবে ওজোনস্তর ক্ষয় প্রাপ্ত হয়। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Physical Science Suggestion 2022– পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BigyanShiksha ওয়েবসাইটের পাশে থাকুন। তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ।
Tags: দশম শ্রেণী, ভৌত বিজ্ঞান, পরিবেশের জন্য ভাবনা, M.C.Q প্রশ্নোত্তর, দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা M.C.Q প্রশ্নোত্তর, WBBSE, class 10, physical science, concern about our environment, WBBSE Class 10 Physical Science Concern About Our Environment M.C.Q questions and answers, Madhyamik physical science suggestion 2022, class 10th physical science suggestion 2022, ভৌতবিজ্ঞান ,মাধ্যমিক ভৌতবিজ্ঞান,মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022.